দিদিমনিকে “পিসি” বলুন, “দিদি” বলুন ঠিক আছে, “মা” বলেছেন কী সর্বনাশ হয়েছে। গুরুঙ মমতাকে “মা” বলেছিল, দেশ ছাড়া হয়েছে। ভারতী ঘোষ জঙ্গলমহলের “মা” বলেছিল, চাকরি ছাড়তে হয়েছে। সেজন্য “মা” বলবেন না। শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে জন জাগরণ সভা শেষে সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এমনই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি আরও বলেন, দিদিমনি পাপের প্রায়শ্চিত্ত করতে গঙ্গাসাগরে গিয়েছেন। দিদিমনির কথা এখন কেউ শুনছে না। দলের নেতারাও শুনছে না এমনকি পুলিশও শুনছে না। চালাকি ও ভয় দেখিয়ে রাজনীতি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দিদিমনির এখন বজ্র আঁটুনি ফস্কা গেঁড়ো অবস্থা হয়েছে। তাই তৃণমূলের কথা এখন কেউ শুনছে না। তৃণমূলের কথা শুনেই লোকের দুর্দশা। এখন বিজেপি কী বলছে মানুষ তাই শুনতে চাইছে। এদিকে এইমস প্রসঙ্গে বলতে গিয়ে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,উত্তরবঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভালো এমন একটা জায়গায় এইমস হোক। তিনি প্রশ্ন আকরে বলেন, কল্যাণী অথবা কলকাতায় হাসপাতালের কী অভাব হয়েছে? বড় বড় বেসরকারি হাসপাতাল রয়েছে সেখানে। সিপিএম, তৃণমূল এইমসের কথা বলে ভোট নিয়েছিল, আজ কেন কল্যাণী নিয়ে যাওয়া হচ্ছে। উত্তরবঙ্গেও অনেক ফাঁকা জমি রয়েছে। তিনি বলেন, ভোট পাওয়ার ইচ্ছে থাকলেও কাজ করার ইচ্ছে নেই। তাই মানুষ আজ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এদিনের জন জাগরণ সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য নেতা জয় ব্যানার্জি, জেলা বিজেপি সভাপতি নির্মল দাম, জেলা সাধারন সম্পাদক শঙ্কর চক্রবর্তী, অমিত সাহা সহ প্রমূখ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/uTnu8XmlSbo
উত্তরদিনাজপুর